প্রস্রাবের রাস্তা চিকন‌ (STRICTURE URETHRA) এর চিকিৎসা

আমাদের দেশের প্রেক্ষাপটে এই রোগটি অনেক পাওয়া যায়। বিভিন্ন কারণে প্রস্রাবের রাস্তা চিকন হয়ে যেতে পারে যেমন ইনফেকশন, পূর্ববর্তী কোন ইনজুরি, প্রস্রাবের রাস্তায় কোন যন্ত্র দিয়ে অপারেশন, ক্যাথেটার এর দ্বারা এবং অন্যান্য।

রোগীরা সাধারণত প্রস্রাবের গতি কমে যাওয়া, বারবার প্রস্রাব হওয়া, প্রস্রাবের থলি বড় হয়ে তলপেট ফুলে থাকা, ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হওয়া, প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ করা ইত্যাদি সমস্যা নিয়ে আমাদের কাছে এসে থাকেন।

প্রস্রাবের রাস্তা চিকনের বিভিন্ন রকমের অপারেশন বর্তমানে বিদ্যমান রয়েছে, যেমন : কম্পিউটার/এন্ডোস্কপি এর মাধ্যমে অপারেশন (DVIU), মুখের ভেতর থেকে চামড়া নিয়ে অপারেশন (SUBSTITUTION URETHROPLASTY), প্রস্রাবের রাস্তা সরাসরি জোড়া লাগানো (ANASTOMOTIC URETHROPLASTY) ইত্যাদি।

উন্নত ও আধুনিক ইউরোলজিক্যাল চিকিৎসা নিতে আজই যোগাযোগ করুন

ডাঃ আশিক মাহমুদ
এফ সি পি এস (সার্জারি)
পোস্ট গ্রেজুয়েট এডভান্স ট্রেনিং অন ইউরোলজি
সহযোগী অধ্যাপক
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল
01754386940
01788454545

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *