কিডনি নালীতে পাথর ! কি করবেন ?

কিডনি নালী বা Ureter, কিডনি থেকে প্রস্রাব প্রস্রাবের থলিতে বহন করে নিয়ে আসে। কিডনি নালীতে পাথর তৈরি হয় না , সাধারণত কিডনিতে থাকা পাথর হঠাৎ করে কিডনির নালীতে প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি করে যার মধ্যে ব্যথা অন্যতম।

বেশিরভাগ সময় কিডনি নালীর পাথর নিজ থেকেই বের হয়ে যায়। কিন্তু অনেক সময় পাথরের আকার বড় হলে (৫ মিলিমিটার এর বড়) সেটি কিডনি নালী দিয়ে বের হতে পারে না। কেবলমাত্র তখনই এই পাথর অপারেশন দ্বারা বের করতে হয়। অনেক সময় কিডনি নালীর পাথর সমস্ত কিডনিকে অচল এবং সম্পূর্ণ কিডনিকে নষ্ট করে দিতে পারে ।

কিডনি নালীর পাথর অপারেশন করার বিভিন্ন ধরনের পদ্ধতি আধুনিক বিশ্বে বিদ্যমান। যেমন : এন্ডোস্কোপির (কম্পিউটার) সাহায্যে প্রস্রাবের রাস্তা দিয়ে LASER অথবা PNEUMATIC LITHOTRIPSY অথবা ULTRASONIC TECHNOLOGY দ্বারা পাথর অপারেশন। এই পদ্ধতিগুলো বহুল প্রচলিত। তাছাড়া অনেক সময় পেট কেটেও অপারেশন করা হয়। অপারেশনের পর আমরা একটি বিশেষ ধরনের নল ব্যবহার করে থাকে যাকে DJ STENT বলে। এরূপ সমস্যায় আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে।

ডাঃ আশিক মাহমুদ
এমবিবিএস , এফসিপিএস (সার্জারি)
সহযোগী অধ্যাপক
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল
01754383940

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *