হঠাৎ করে ছেলেদের অন্ডকোষ নষ্ট হয়ে যাওয়া! কখনো শুনেছেন কি ? এই রোগীটির বয়স ১৭ বছর। তিন দিন ধরে তার ডান পাশের অন্ডকোষে ব্যথা হচ্ছিল এবং ডান পাশের অন্ডকোষে বাম পাশেরটির তুলনায় উঁচুতে অবস্থান করছিল ।
তারপর সে আমার সাথে যোগাযোগ করে এবং আলট্রাসনোগ্রাম ও কালার ডপলার পরীক্ষার সাহায্যে আমি নিশ্চিত হতে পারি এই ছেলেটির ডান পাশের অন্ডকোষ টি নষ্ট হয়ে গেছে। এই ঘটনাকে আমরা সার্জারির ভাষায় Torsion of Testis বলে থাকি। এখানে অণ্ডকোষ কি ঘড়ির কাটার দিকে মোচড় খেয়েছে।

পরবর্তীতে আমি রোগীকে অপারেশন করি এবং অন্ডকোষ টিকে টিকিয়ে রাখার চেষ্টা করি। যদি যথাসময়ে অপারেশন করা যায় তাহলে এরকম নষ্ট হয়ে যাওয়া অন্ডকোষ টিকিয়ে রাখা অনেক সময় সম্ভব হয়।
ডাঃ আশিক মাহমুদ
এমবিবিএস , এফসিপিএস (সার্জারি)
এফসিপিএস (ইউরোলজি ,ফাইনাল পার্ট)
সহযোগী অধ্যাপক
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল
০১৭৫৪৩৮৩৯৪০


